সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা যমুনার চরের ঘাস নয়, চরের জীবন ‘কাইশা’ প্রেমের টানে চীনা যুবক হাকিমপুরে ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকেরা  ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকতা বলছে এক্সরে হয়, কর্মীরা বলছে এ মেশিনে সম্ভব নয় আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি সেলিম রেজা

টি এম কামাল
  • আপডেট সময় : 11:45 am, রবিবার, ৫ জুলাই, ২০২৬
 সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। কেননা বেকারত্বর অভিশাপ দূর করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই বলে মন্তব্য করেছেন।
শনিবার (৪ জুলাই) দুপুর একটায় কাজিপুর উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা অনেক উল্লেখ্য করে তিনি বলেন, “ কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। তারা পাস করার সাথে সাথে যোগ্যতা অনুযায়ী কাজ তারা পান। দেশে এখনও কারখানার বড় বড় পদে বিদেশিরা চাকুরি করছে। কারণ ওসব পদে আমাদের যোগ্য লোক নাই। এ কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এখানে ভর্তি হয়েছিলে। আজ বিদায় নিচ্ছো। আশা করি সামনে তোমাদের জব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ”
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর শাহ মোহাম্মদ নুরুল আহসান।
এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেস্ট অব অনার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, মাইক্রো ফাইবার লিমিটেডের ডিজিএম নাজির হোসাইন, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান,
কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, পিআইও আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা,
ওসি এলএসডি অলিউর রহমান, মাল্টিন্যাশনাল বায়িং হাউজের পিডিএম ইঞ্জি: মিনহাজ উদ্দিন।
পরে প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের গর্বিত শিক্ষার্থী আব্দুল জিহাদ কারিগরি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে অনার অব এক্সিলেন্স এবং অনার অব প্রিন্সিপাল এ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় শিক্ষার্থীরা সংসদ সদস্য সেলিম রেজাকে ফুলের শুভেচ্ছা জানায়। শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে এ বছর ২য় ব্যাচে ১৮৭ জন শিক্ষার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com