মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 6:10 pm, সোমবার, ১৫ জুন, ২০২৬

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। বিপুল সংখ্যক মানুষ এই দুর্ঘটনায় আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক। আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার  গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে  এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে গেলে ওই দুর্ঘটনা ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com