শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ এলডিসি উত্তরণের বর্ধিত সময়কে সংস্কার ত্বরান্বিতের সুযোগ হিসেবে দেখছে ডব্লিউটিও লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ট্রাম্প কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের আগাম প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ‘
  • আপডেট সময় : 5:06 pm, শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। বর্ষার আগেই টানা ১৫ দিনব্যাপী ফগার মেশিন স্প্রে করে ডেঙ্গু নিধন করা হবে বলে জানিয়েছে রাসিক কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক আয়োজিত সমাবেশে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ একথা জানান।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় নগর ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহানগরীর দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জ হয়ে পুনরায় নগর ভবনে চত্বরে এসে শেষ হয়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করি।’

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। রাসিক প্রশাসক বাড়ির উঠানে, আনাচে কানাচে এবং রাস্তা বা ডোবায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর আগে হাম-রুবেলা মোকাবেলায় আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষার আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

শোভাযাত্রায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাসিকের ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্যবৃন্দ, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com