রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকে পুলিশে দিলো জনতা

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী 
  • আপডেট সময় : 11:23 am, শনিবার, ২৩ মে, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (‎২২ মে) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষীণ বাড়ী গ্রামের আমিরুল ইসলাম বাবুর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে আটক করে।
আটককৃতরা হলো,বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আজাহার শেখের ছেলে ইয়াবা ব্যবসায়ী মোমিন শেখ (৪৮) এর নিকট হতে ২০০ পিচ ও চর বহরপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মাদক ব্যবসায়ী ইবাদত শেখ (৪৫) এর নিটক হতে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
‎পরে বালিয়াকান্দি থানা পুলিশ কে খবর দিলে বালিয়াকান্দি থানার এসআই অমল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থানে গিয়ে মাদক ব্যবসায়ীদের থানায় নিয়ে আসেন।
‎বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com