রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন তেল চুক্তি নিয়ে ভেনেজুয়েলাবাসীর মধ্যে সংশয় থাকলেও অর্থনীতি পুনরুদ্ধারের আশা প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু : প্রতিমন্ত্রী শাহে আলম নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, এখনো নিখোঁজ ২৪৯৮ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী বিশেষ একটি সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া ২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:07 pm, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমি জামায়াত আমিরের কাছে ফোন দিই।

পরে তিনি ফোনকলে আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন।

জামায়াত ইসলামী জানিয়েছে, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com