সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদ ইত্যাদিতে থাকছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:24 pm, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমক—আর সেই চমকের নাম যদি হয় ইত্যাদি, তাহলে দর্শক প্রত্যাশাও থাকে তুঙ্গে। দীর্ঘ দুই যুগ ধরে অনুষ্ঠানটি যেমন পুরনো প্রজন্মের কাছে সমান জনপ্রিয়, তেমনি ডিজিটাল যুগের নতুন দর্শকরাও আগ্রহ নিয়ে উপভোগ করেন। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় নিয়মিত জায়গা করে নেওয়াই তার প্রমাণ।

এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন।

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়—তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে।
ঈদের বিশেষ পর্বে দর্শক নির্বাচনও ছিল ভিন্নধর্মী। প্রশ্নোত্তরের বদলে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়।

সেই বাছাই প্রক্রিয়াই তৈরি করে অনন্য এক দৃশ্য। এরপর নির্বাচিত দর্শকদের নিয়ে শুরু হয় মূল অভিনয়পর্ব।
এই অংশে তাৎক্ষণিক প্রস্তুতিতে মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে, সঙ্গে ছিলেন দর্শকরা—যারা কেউই পেশাদার অভিনেতা নন। তবু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিনেতার অভিনয় দক্ষতায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
অভিনয়ের মধ্য দিয়ে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com