রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন তেল চুক্তি নিয়ে ভেনেজুয়েলাবাসীর মধ্যে সংশয় থাকলেও অর্থনীতি পুনরুদ্ধারের আশা প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু : প্রতিমন্ত্রী শাহে আলম নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, এখনো নিখোঁজ ২৪৯৮ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী বিশেষ একটি সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া ২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:29 pm, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। এ ছাড়া বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরো তিনটি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com