ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের আজ নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, গত (১৪ ফেব্রুয়ারী) রাতে সাভারের রাজাঘাটে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই এলাকার মাদক কারবারি ফুলজান বিবি, রাশেদ ও রংপুরের মিঠাপুকুরের বিল্লাল মিয়াকে।
তল্লাশী করে এদের কাছ থেকে ১ কেজি ২’শ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এরা দির্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে। ওইদিন গাঁজা ও হেরোইন পাচারের উদ্দেশ্যে সাভারের রাজাঘাটে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। #