সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কাল থেকে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 1:54 pm, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে চলতি মাসের ১৫ তারিখ (রবিবার) পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

আগামীকাল ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি।আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ও তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com