শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 6:53 pm, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা বলেন, বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন।

মামলায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন— মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। এর মধ্যে জাহিদ ও ইউনুস এজাহারভুক্ত আসামি এবং আরিফ তদন্তে প্রাপ্ত আসামি বলে জানান তিনি।

এর আগে, গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। 

তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরো তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com