কুমিল্লা নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।