শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

টেকনাফ সংবাদদাতা
  • আপডেট সময় : 2:29 pm, সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদ তীরে মায়ানমার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন। আহত হানিফ তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন বলে জানা গেছে।

শাহজালাল বলেন, গতকাল রবিবার নাফনদ তীরের তেচ্ছিব্রিজ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময়ের স্থানেই আজ মাইনটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উখিয়ায় দায়িত্বরত ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় একটি মাইন বিস্ফোরণ ঘটেছে। সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। কোন কোন স্থানে এসব মাইন রয়েছে, তা শনাক্তে কাজ চলছে।

এর আগে গতকাল রবিবার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com