সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শক্তি কাপুর ‘অসুস্থ’?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:58 pm, শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাবা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই হাসপাতালে শ্রদ্ধা কাপুর। শুক্রবার বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে দেখা যায় এদিন শ্রদ্ধাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। যদিও এই নিয়ে কেউই মুখ খোলেননি। তবে হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের দেখেই সতর্ক হয়ে যান শ্রদ্ধা। বারণ করেন তাঁদের ছবি তুলতেও।
এদিন শ্রদ্ধা ও ৭৩ বছর বয়সী অভিনেতাকে দেখা যায় মুখে মাস্ক পরে হাসপাতালের বাইরে আসতে। তাঁদের দেখেই মুঠোফোনে ছবি ও ভিডিও তুলতে উদ্যত হয়ে পড়েন ছবি শিকারিরা। হাসপাতাল থেকে বেরনোর সময় বাবাকে নিয়েই ব্যস্ত ছিলেন শ্রদ্ধা। এর মাঝেই হঠাৎ লক্ষ্য করেন যে, তাঁদের দিকে ক্যামেরা তাক করেছেন। আর তা দেখেই তিনি পাপারাজ্জিদের বলে ওঠেন, ‘ভিডিও করবেন না।’ শক্তি কাপুরকে নিয়ে কেন শ্রদ্ধা হাসপাতালে গেলেলন? তাহলে কি বর্ষীয়ান অভিনেতা অসুস্থ? তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে। যদিও এই নিয়ে অভিনেতা বা তাঁর পরিবার কিছু খোলসা না করলেও শোনা যাচ্ছে যে, রুটিন চেক আপেই নাকি গিয়েছিলেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com