শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নিরাপদ পানির সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : 4:56 pm, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে পানির সংকট নিরসনে করনীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রজেক্ট ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সুশীল সমাজ কমিটির সভাপতি আফরোজা বেগম এর সভাপতিত্বে এবং সাংবাদিক ও সাধারণ সম্পাদক মিন্টু অধিকারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সচিব কাম অপারেটর লিমন রায়, সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বেগম, কাকলি বিশ্বাস। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বারসিক প্রকল্প সমন্বয়কারী মাহাবুবর রহমান, বারসিক এনগেজ প্রজেক্টের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার বারসিক এর ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন সিএস সদস্য লাকী আক্তার, শিরনী আক্তার, মোঙ্গলী মন্ডল, মুক্তি সরদার ও মধু বিশ্বাস সহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে “এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ) চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী কপিলমুনি ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদেরকে নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com