কুড়িগ্রামে চাকুরির নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তিন পদের কর্মচারিরা। গত ২ ডিসেম্বর ২৫ ইং সদর উপজেলা অফিসের সামনে সকাল থেকেই এই কর্মবিরতির কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারি এই তিন পদের কর্মচারিরা দীর্ঘদিন যাবৎ চাকুরি করলেও তাদের চাকুরির নিয়োগবিধি নেই। যার ফলে তারা সরকারি চাকুরি করার পরেও পদোন্নতি,গ্রেড ও শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিপূর্বে তারা কেন্দ্রীয় ভাবে মহাপরিচালক বরাবর লিখিত স্বারকলিপি পদান করেও কোন আশানুরুপ ফলাফল না পেয়ে কর্মবিরতি করে এ অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন, এফপিআই,মহাফেল হক মিজান,জাহিদুল ইসলাম জাহিদ,নুর মোহাম্মদ,জাকির হোসেন,রেজা,আব্দুল আলীম ও সায়েম এবং এফডাব্লুভি পদের প্রতিমা রানী,শাহিনা আক্তার এফডাব্লুএ পদের মৌসুমি ও জেসমিন আক্তার। এ সময় তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমরা দ্রুত নিয়োগ বিধিমালার বাস্তবায়ন চাই।