সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

মাদারীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর)  প্রতিনিধি) 
  • আপডেট সময় : 11:42 am, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মাদারীপুর জেলার শিবচরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততোই জমে উঠেছে এ আসনে নির্বাচনী প্রচারণা। নির্বাচনি তৎপরতা জোরদার করার লক্ষ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির ২০১৮ সালের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নেতৃত্বে বিশাল এক মটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় বিশাল মোটরসাইকেলের গাড়ি বহর ও হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শিবচর উপজেলায় নির্বাচনী প্রচার ও সাধারন মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

রবিবার (২৩নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা, পৌরসভা, বন্দরখোলা, সন্ন্যাসীরচর ,দত্তপাড়া, পাঁচ্চরসহ বিভিন্ন এলাকায় বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।

আলোচনা সভায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন”২০১৮ সালে দলের দুঃসময়ে যখন কেউ ভয়ে দলের নমিনেশন নিতে চাননি,আমি তখন মাদারীপুরের শিবচরের এ আসনের বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম।দীর্ঘ সতেরো বছর দলের কঠিন দুঃসময়ে কর্মীদের ফেলে পালিয়ে যাইনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সব সময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।আশা করি দলের হাই কমান্ড বিগত দিনে দলের জন্য আন্দোলন সংগ্রামে আমার যে ত্যাগ, তিতিক্ষা রয়েছে সেটি বিবেচনায় নিবেন। দীর্ঘ সতের বছর যারা এলাকায় ছিল না তাদের যেন নমিনেশন না দেওয়া হয়।আমি প্রত্যাশা করি জনাব তারেক রহমান তৃণমূল মানুষের চাওয়ার দিকে দৃষ্টি দিয়ে সিদ্ধান্ত নিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে এবং মাদারীপুরের-১ শিবচরের ধানের শীষের নমিনেশন আমাকেই দেবে।

এসময় উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী,শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন,ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা মোঃ রুবেল মুন্সি সহ বিএনপি, যুবদল,কৃষকদল,তাতিদল ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শিবচরের ১৮টি ইউনিয়ন এর নেতা কর্মী। 

উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরে ‘অনিবার্য কারণে’ ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার পরেই জমে ওঠে শিবচরে রাজনীতি।মনোনয়ন পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com