সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

নেত্রকোনায় দুই বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 10:36 pm, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নেত্রকোনা সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এতে প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ পুড়ে গেছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়টির বারান্দায় আগুনে একটি দরজার আংশিক ক্ষতি হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও বিদ্যালয়সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় একই সময় সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে টের পেয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে আধা পাকা প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে যায়। আর মাধ্যমিক বিদ্যালয়ের আগুন নিভিয়ে ফেলানোয় তেমন কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক মাহমুদা বেগম জানান, বিদ্যালয়টি পড়ে যাওয়ায় সোমবার শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়।

নেত্রকোনা থানার ওসি শাহনেওয়াজ বলেন, রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্তসহ জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসম বিনতে রফিক বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদান করে পাঁচ সদস্য করে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com