শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:18 pm, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদরাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে।
তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে চন্দ্রঘোনা ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, পথচারীরা বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিল।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের অনুসারীদের নির্যাতনের মুখে প্রবাসে চলে যান মান্নান। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরু করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাঁ চোখের কাছে, বাঁ হাতে একটা এবং পেটের ডান পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।
লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com