সিএনআই নিউজ টুয়েন্টিফোরে রাঙামটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর জাফর খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে গত ১৮ আগস্ট জাফর খান স্বাক্ষরিত একটি আবেদন সিএনআই নিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক বরাবর ডাক যোগে প্রেরণ করা হয়। আবেদনে তিনি সংবাদে উল্লেখিত ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেন।
আবেদন পেয়ে সিএনআই নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাজিম উদ্দিন মামুনকে বিষয়টি তদন্ত করে আগামী ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে প্রধান সম্পাদক বরাবর জানাতে বলা হয়েছে।
এ ব্যাপারে মোশারপ হোসেন সেলিম বলেন, যথেষ্ট তথ্য প্রমানের ভিত্তিতে জাফর খানের বিরুদ্ধে সংবাদ উপস্থাপন করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে জাফর খান তার বিরুদ্ধে আবেদন করেছেন। কিন্তু মোশারপ হোসেন সেলিম সংবাদের তথ্য প্রমান আছে বললেও তিনি এখনও তা অফিসকে দেখাতে পারেননি।