শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

বেনাপোল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 8:09 pm, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
oplus_8388608

সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে রবিবার দিনব্যাপি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ টি বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়।

বিকাল ৩ ঘটিকায় শুরু হয় এই গাছের চারা বিতরণ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর সভাপতি- আজিজুল হক এবং  সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়-বেনাপোল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়,মা ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসা, বেনাপোল দারুল উলুম কওমী মাদরাসা, বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কওমী মাদরাসা ও এতিম খানা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com