শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মাদরাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : 1:06 pm, শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অধিদপ্তরে আসতে হলে ছুটি বা অনুমতিপত্র আনতে বলেছে কর্কৃপক্ষ। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে গমন করছেন। যার ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে।

মাদরাসার বিভিন্ন কাজে যেমন- এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, এমপিও শীটে নাম, পদবি ও বিষয়, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডকেটে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

কোনোভাবেই অন্য কোনও ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাকে ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। শাখা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন।

এ নির্দেশনা অনুসরণ না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীগণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com