শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

জাবিতে ১৬ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

জাবি সংবাদদাতা
  • আপডেট সময় : 12:59 pm, বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী শনিবার (১৬ আগস্ট) ২০২৫ এর মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার (১২ আগস্ট) প্রভোস্ট কমিটির সুপারিশের প্রেক্ষিতে অনুষ্ঠিত এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের শনিবার ১৬ আগস্ট ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভোস্টকে এই সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।

ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, বিভিন্ন হলে বর্তমানে প্রায় ১ হাজার মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের ক্ষেত্রে আমরা কঠোর ব্যাবস্থা গ্রহণ করেছি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী কেউ ১৬ তারিখের মধ্যে হল ত্যাগ না করলে তার জিনিসপত্র হলের প্রভোস্ট, ওয়ার্ডেন ও সাংবাদিকদের উপস্থিতিতে স্টোর রুমে রাখা হবে। পরবর্তীতে তা হলের ছাড়পত্র জমা দেওয়ার মাধ্যমে যার যার জিনিসপত্র তাকে ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ে আমরা কয়েকটি মিটিং করেছি। এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এর মধ্যে সকল হলের প্রভোস্ট তাদের হলের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের চিঠি দিবেন। চিঠিতে শনিবার পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগের নির্দেশ থাকবে। এরপর কেউ হল ত্যাগ না করলে তাদের রুমের সকল মালামাল প্রভোস্টের জিম্মায় নিয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হল থেকে ছাড়পত্র নিয়ে নিজ মালামাল সংগ্রহ করবেন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা।

এর আগে গত ১০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com