শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মৌলভীবাজারে চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 12:24 pm, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70?

মৌলভীবাজারের চারটি আসনেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) রাতে আঞ্চলিক বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com