শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

রংপুর মেডিক্যাল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

রংপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 5:22 pm, রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধীর ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।
বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।

এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এই দায়িত্বে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন মাহফুজার রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com