শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

ইন্টারনেটের গতি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 6:17 pm, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিটিআরসির দেয়া নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে।

এদিকে দেশজুড়ে টানা পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা।

বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। বুধবার (২৪ জুলাই) রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।

জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com