শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

পিরোজপুরে বৈশাখী মেলার আলোচনা সভা

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 1:24 pm, সোমবার, ১ এপ্রিল, ২০২৪

জেলায় আজ পহেলা বৈশাখ উদ্যাপন এবং বৈশাখী মেলার প্রস্তুতি সভা জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, পৌর মেয়র প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবসহ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে বাঙ্গালীর এ ঐতিহ্যবাহী দিনটি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এছাড়া মেলায় বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংগতিপূর্ণ বিভিন্ন পসরা দিয়ে ২ শতাধিক ষ্টল সাজানো হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদের ঐতিহ্যের এ দিনটি আমরা সকলে মিলে আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যথাযথভাবে উদযাপন করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com