সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

অপরাধ ডেস্ক
  • আপডেট সময় : 12:18 pm, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে চাকরিজীবী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কবির হাট থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন (২৫) উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

র‍্যাব-১১ এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগী (২৩) একজন চাকরিজীবী। দু্ই বছর আগে ওই তরুণী উপজেলার বজরা বাজারে গেলে আসামি মোহাম্মদ হোসেনের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্ত তরুণ ভুক্তভোগীর সাথে জরুরি কথা আছে বলে তাকে তার নিজ বাড়িতে আসতে বলেন।
সেখানে গেলে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর তরুণী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com