রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

সিলেটে পাঁচ যানবাহনের সংঘর্ষ, মৃত্যু ১ জনের

সিলেট সংবাদদাতা
  • আপডেট সময় : 5:38 pm, রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলায় আহমদ নগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি প্রাথমিকভাবে ফেনীতে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর ফায়ার স্টেশনে দায়িত্বরত মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে। পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com