শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে কাজ করবে : আইজিপি

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 7:33 pm, শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
ফাইল ফটো

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।
আজ শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইনসে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে।
নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, পুলিশ শতবছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা ও সামর্থ আছে।

এ সময় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও বস্ত্র দেন তিনি। আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com