শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

বরিশাল সিটি নির্বাচনে নারী-পুরুষ ভোটাদের উপচে পড়া ভিড়

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 4:56 pm, সোমবার, ১২ জুন, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে নারী-পুরুষ উভয় ভোটাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সরোজমিনে দেখাগেছে, নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬ কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১৭, ২১ ও ৯ নং ওয়ার্ডের প্রায় প্রতিটি কেন্দ্রে নারী, পুরুষ উভয় ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদান করছেন।
এ বিষয়ে নগরীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করতে আসা আলামিন তালুকদার ও আক্কাস হোসেন এবং সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে নারী ভোটার রিমা আক্তার ও স্বর্মিষ্টা ঘোষ বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে সময় একটু লাগলেও সিল দেয়ার চেয়ে সময় কম লেগেছে।
এ ব্যাপারে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনের ইভিএম সমন্বয়কারী বাদল চন্দ্র অধিকারী জানান, এবারের বিসিসি নির্বাচনে সকাল থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ উভয় ভোটাদের উপস্থিতি বেশি । তবে এ মূহুর্তে কত ভাগ ভোট গ্রহণ করা হয়েছে তা বলা যাচ্ছেনা। কারণ ইভিএম পদ্ধতিতে শতাংশের হিসেব হয় না।
এ প্রসঙ্গে আলাপকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানায়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com