শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল: সিসিক নির্বাচন

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 1:55 pm, বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির। এসময় বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
তারা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) এবং মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, ‘যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।’

মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘ঋণ খেলাপি হওয়ায় একজনের আর বাকিদের নানা কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রার্থী হতে কমপেক্ষ ৩০০ জন ভোটারের স্বাক্ষর লাগে, এ ক্ষেত্রে দেখা গেছে অনেকে মৃত ভোটার, অনেকের ভোট নগরে নেই, আবার অনেক ভোটারের নাম না বলে তালিকায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেছেন।’

আগামী ২১ জুন সিসিক নির্বাচনের ইভিএমে ভোটগ্রহণ হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com