বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

সাভারে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনেক গ্রেপ্তার করেছে পুলিশ

সাভার সংবাদদাতা, সিএনআই নিউজ
  • আপডেট সময় : 5:45 pm, বুধবার, ১ মার্চ, ২০২৩

সাভারে শাহাব উদ্দিন নামের এক পরিবহন ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী বাবা ও ছেলেসহ তিন জনেক গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
প্রকাশ, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় প্রকাশ্যে পূর্ব শক্রতার জের ধরে পরিবহন ব্যবসায়ী শাহাব উদ্দিন ও তার সহযোগী মুসাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে যাদুরচর এলাকার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল,তার বাবা কিয়াম উদ্দিনসহ বেশ কয়েকজন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি পরিবহন ব্যবসায়ী শাহাব উদ্দিনের মৃত্যু হয়। এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মুসা নামের আহত আরেক ব্যক্তি। পরে এঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিনিয়ত আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে আসছিলো। পুলিশ এসময় আসামীদেরকে গ্রেপ্তার করতে মাঠে নামলেও আসামীরা ঘন ঘন স্থান ত্যাগ করায় তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। পরে আজ ভোরে সাভার মডেল থানা পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উন্নত প্রযুুক্তি ব্যবহার করে হত্যাকারী প্রধান আসামী ফয়সাল,তার বাবা কিয়াম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। এদিকে আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে সকালে সাভারে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। আসামীদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com