সাভারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ০৩ টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় ৩ টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন।
এসময় এবিএম,বিসিএম,এবিএন নামে ০৩টি ব্রিকস কে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় এ জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি।
অভিযানে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।