শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মিলল আরো ২ লাশ, ছড়ানো ছিটানো হাড়গোড়-পোড়া মাংসপিণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:57 pm, মঙ্গলবার, ৭ জুন, ২০২২

সীতাকুণ্ডে সোনাইছড়ির শীতলপুরে বিএম ডিপোর ধংসস্তুপ থেকে আরো ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর অর্ধগলিত লাশ ২টি উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। এর ফলে লাশের সংখ্যা এখন ৪১ থেকে বেড়ে ৪৩-এ দাঁড়াল বলে জানান সংশ্লিষ্টরা।

পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. আশরাফুজ্জান।

তিনি জানান, বিএম ডিপোর ঠিক যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত আর যেখানে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে, ঠিক সেখানে আজ উদ্ধারকাজ চালানো হচ্ছে। এ কাজ করতে গিয়ে সেখানে আরো দুই লাশের সন্ধান মেলে। সেখানে বেশ কিছু হাড়গোড় ও পোড়া মাংসপিণ্ড ছড়িয়ে আছে। এগুলো ধীরে ধীরে বের করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। সংবাদ সম্মেলনের আগে লাশ দুটি অ্যাম্বুলেন্সযোগে চমেকের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।  

মো. আশরাফুজ্জান আরো জানান, লাশ ২টির মধ্যে একটি ‌ওই ডিপোর নিরাপত্তাকর্মীর হতে পারে বলে পোশাক দেখে ধারণা করা হচ্ছে। অন্যটির পাশে ফায়ার সার্ভিসের নিরাপত্তা পোশাক, হেলমেট ইত্যাদি ছিল। এগুলো দেখে তাকে ফায়ার সার্ভিসকর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com