শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

বৃষ্টির দিনে বিকেলের নাশতায় ঝটপট বানিয়ে ফেলুন এগ ফিঙ্গার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:53 pm, বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বৃষ্টি মানেই হলো এক কাপ গরম চা এবং তার সঙ্গে নানা মচমচে  সুস্বাদু স্ন্যাক্স।  আবহাওয়াকে উপভোগ করার জন্য এই-ই যথেষ্ট। তবে স্ন্যাকস মানেই প্রতিদিন আলুর  চপ বা পাপড় ভাজা না।  স্বাদ পরিবর্তনের জন্য বাড়িতে বানাতে পারেন এগ ফিঙ্গার। খুব সহজে বানাতে পারবেন সুস্বাদু এই স্ন্যাকস। চলুন জেনে নেওয়া যাক।

এগ ফিঙ্গার বানাতে প্রয়োজনীয় উপকরণ :

৭টি ডিম
১/২ মাঝারি পেঁয়াজ কুঁচি
১ বাটি ব্রেডক্রাম্বস
২ চা চামচ গোলমরিচ গুঁড়া
২ টেবিল চামচ ময়দা
২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১/২ চা চামচ চিলি ফ্লেক্সতেল

স্বাদমতো লবণ

পদ্ধতি

স্টেপ ১
প্রথমে একটি বাটিতে ৫টি ডিম ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে নিতে হবে।

স্টেপ ২
এরপর একটি স্টিলের টিফিন বক্সে বা প্লেটে তেল মাখিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে দিন।

স্টেপ ৩
এরপর একটি কড়াইয়ে পানি দিয়ে তার মধ্যে প্লেট বা বক্সটি বসিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে ২৫ মিনিট ভাপে রেখে দিন।
স্টেপ ৪
২৫ মিনিট পরে গ্যাস বন্ধ করে দিন। ঠাণ্ড হয়ে গেলে বক্স থেকে বের করে ডিমটি লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
স্টেপ ৫
এরপর একটি জায়গায় ব্রেডক্রাম্ব, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার নিয়ে তাতে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে নিন ।

স্টেপ ৬
আর একটা বাটিতে ২টি ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে।
স্টেপ ৭
এইবার ওই ফ্যটানো ডিমে ভাপা ডিম নিয়ে প্রথমে ময়দা মাখিয়ে ব্রেডক্রাম্বে কোট করে নিতে হবে।

স্টেপ ৮

মিডিয়াম লো ফ্লেমে তেল গরম করে ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। বাদামি হয়ে এলে নামিয়ে নিতে হবে। কাসুন্দি, সস কিংবা সালাদের  সঙ্গে পরিবেশন করুন এগ ফিঙ্গার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com