রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

স্পিকারের সাথে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:33 pm, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

সিএনআই নিউজ:  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রতিনিধিদলের প্রধান পিয়ের দ্যোখব।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, রেডক্রসের কার্যক্রম, হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, রেসক্রসের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রেডক্রস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগ মোকাবেলায় এ সংস্থা অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রেডক্রস দুর্যোগ মোকাবেলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখছে উল্লেখ করে পিয়ের দ্যোখব বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় তৃণমূলের জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় পিয়ের প্রতিবন্ধীদের নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য “হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট” সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।
শিরীন শারমিন বাংলাদেশে রেডক্রসের কার্যক্রমের প্রসংশা করেন এবং তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com