রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের সঙ্গে ইমরান আহমেদের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:12 pm, বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

সিএনআই নিউজ:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে কুয়ালালামপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, সাক্ষাৎকালে ইমরান আহমেদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
বার্তায় আরো বলা হয়, বাংলাদেশের মন্ত্রী বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থানের জন্য ড. মাহাথিরকে ধন্যবাদ জানান।
মন্ত্রী ড. মাহাথিরের সঙ্গে বাংলাদেশের বর্তমান শ্রমবাজার নিয়ে আলোচনা করেন এবং মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি নাগরিকদের নিয়োগের ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
ইমরান আহমেদ বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়া রয়েছেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com