রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

উন্নয়ন প্রকল্পে চীনের উদ্যোক্তাদের বিনিয়োগের আহবান স্থানীয় সরকার মন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:25 pm, রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

সিএনআই নিউজ:  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের জন্য চীনের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জিমিং সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
তাজুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের অসংখ্য উন্নয়নমূলক কাজে চীন সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করে যাচ্ছে। দুই দেশের মধ্যে পারস্পরিক এ সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।
চীনা রাষ্ট্রদূত লী জিমিং বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থ পানি শোধনাগার” প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়করণের ব্যবস্থা নেয়া হবে। একই সাথে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন দাশেরকান্দি পয়:শোধনাগার প্রকল্পে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য ‘রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থ পানি শোধনাগার’ প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৬২ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিবে ১ হাজার ৭৪৯ কোটি টাকা এবং চীনের এক্সিম ব্যাংক দিবে ২ হাজার ৩১৩ কোটি টাকা।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com