রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

রাষ্ট্রপতির সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:08 pm, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

সিএনআই নিউজ: বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপতি এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যু উত্থাপনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, আগামী দিনগুলোতে দ’ুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি মডেল হতে পারে।
তিনি বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে যে কোনো দেশ বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।’
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com