সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি ২৭০০ টাকায়ও মিলছে না এলপিজি: সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের বদলি নীতিমালা জারি, একই কর্মস্থলে তিন বছর হলেই বদলিযোগ্য ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৫ সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি

বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:38 pm, বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ডেস্ক রিপোর্ট : আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান রয়েছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশের সর্বাচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৪১ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের দিনাজপুরে ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com