
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদাফার্মে আদিবাসী সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর মামলার সকল আসামীদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার দাবীতে আজ বুধবার গাইবান্ধা জেলা পিবিআই অফিসে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালি সংহতি সমাবেশ এই কর্মসূচির আয়োজন করে।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।