বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

কলাবাগান ক্রিকেট একাডেমিকেও গুরুত্ব দিচ্ছেন নাসির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:27 pm, সোমবার, ২৩ মে, ২০১৬
Nasir-BG20160523160723মিরপুর থেকে: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার (২৪ মে) মাহমুদুল হাসান লিমনের কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে লড়বে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে বলতে গেলে অদম্য প্রাইম দোলেশ্বর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। দোলেশ্বরের সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের পয়েন্টও ১০। তবে দোলেশ্বরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মোহামেডান হেরে যাওয়ায় শীর্ষে দোলেশ্বরই।

পক্ষান্তরে, এই ম্যাচে দোলেশ্বরের প্রতিপক্ষ ২ পয়েন্ট নিয়ে টেবিলের একবারে তলানিতে থাকা দল কলাবাগান ক্রিকেট একাডেমি।

এই সমীকরণকে সামনে রেখে এবং সুপার লিগের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যেতেই কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রাইম দোলেশ্বর মাঠে নামবে বলে জানালেন দলটির ব্যাটসম্যান নাসির হোসেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাস্ট লিগে যারা এগিয়ে থাকবে তাদের সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া একটু সহজ। এই পয়েন্টগুলো যেহেতু কাউন্ট হয় তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

সপ্তম রাউন্ড শেষে অষ্টম রাউন্ডের আগে চার দিনের বিরতি পেয়েছেন প্লেয়াররা সবাই। আর এই বিরতিটি সবার জন্যই ভীষণ প্রয়োজন বলে মত দিলেন নাসির, ‘আপনারা দেখছেন অনেক গরম পড়েছে। খেলোয়াড়রা অনেক কষ্ট করছে। তাই এই ব্রেকটা দরকার ছিল। বিশ্রাম দরকার ছিল। আমার মনে হয় ভালোই হয়েছে।’

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে দোলেশ্বরের হয়ে নাসির সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে ব্যাটিং করেন। তার ইনিংসগুলো  ৩৭, ১৪, ৩৫, ৪৮ ও ৯৭। আর এই পারফরম্যান্সে তিনি মোটামুটি তুষ্ট বলে গনমাধ্যমকে জানান, ‘আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য। যতটুকু আমার সামর্থ্য আছে বোলিং, ব্যাটিং যাই বলেন না কেন সেটা করার চেষ্টা করছি। আমার পারফরম্যান্সে খুব বেশি খুশি না, মোটামুটি খুশি। আরও ভালো করার সুযোগ ছিল, ইনশাল্লাহ পরের ম্যাচে তা করার চেষ্টা করবো।’

ব্যাট হাতে দোলেশ্বরের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করছেন নাসির। তবে এই অর্ডারে ব্যাট করে তিনি পর্যাপ্ত সংখ্যক রান করতে পারছেন না বলে দাবী করে বসেন, ‘আমি যেহেতু পাঁচে ব্যাটিং করছি তাই দুই তিনটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। আর যে তিন-চার ম্যাচে পেয়েছি তাতে আমার ব্যাটিংয়ে খুশি।’

তবে পরের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডার এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন নির্ভরযোগ্য এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com