
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার শারদুল ঠাকুর।
আগামী জুলাই-আগস্টে ক্যারিবীয়দের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আজিঙ্কায় রাহানেকে।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কায় রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, অশ্বিন, অমিত মিশরা, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শারদুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি।