বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

এফএ কাপের শিরোপা জিতলো ম্যানইউ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:30 am, রবিবার, ২২ মে, ২০১৬

man-u20160522032215দুই যুগেরও বেশি সময় পর পাওয়া প্রতিশোধের সুযোগটি কাজে লাগাতে পারলো না ক্রিস্টাল প্যালেস। এগিয়ে গিয়েও শনিবার রাতে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে দলটি। আর এ জয়ে এফএ কাপের দ্বাদশ শিরোপা জয়ের উৎসবে মাতল ম্যানইউ।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে সতের মিনিটে কনর উইকহ্যাম ইউনাইটেডের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি হয়নি। এর চার মিনিট পর হুয়ান মাতার শট এক হাত দিয়ে দারুণ দক্ষতায় আটকে প্রতিপক্ষকে উৎসব করতে দেননি ক্রিস্টালের গোলরক্ষক। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ম্যাচের ৫২তম মিনিটে মার্কাস রাসফোর্ডের বাড়ানো বলে ফেলাইনির শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় ডুবে ম্যানইউ সমর্থকরা। এর নয় মিনিট পর অন্তনি মার্সিয়ালের হেডও পোস্টে লেগে ফিরে আসলে হতাশা আরও বেড়ে যায়।

স্রোতের বিপরিতে খেলার ৭৮মিনিটে জ্যাসন পানচেন গোল করে ক্রিস্টালকে লিড এনে দেন। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ক্রিস্টাল। ম্যাচের ৮২ মিনিটে ফেলাইনির বাড়ানো বলে গোলে করে দলকে সমতায় ফেরান স্পেন ফরোয়ার্ড মাতা। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে ১১০ মিনিটে ভালেন্সিয়ার ক্রস থেকে দারুণ ভলিতে স্কোরলাইন ২-১ করে নেয় জেসি লিংগার্ড। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

আর এই জয়ে আর্সেনালের পাশে বসার পাশাপাশি চলতি মৌসুমে শিরোপাহীন থাকার অপবাদ অন্তত নিতে হলো না ইউনাইটেডকে। দলটির কোচ লুইস ফন খালও পেলেন ইংল্যান্ডের সফলতম দলটির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com