বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:07 am, রবিবার, ২২ মে, ২০১৬
anurag-bg20160522110403ঢাকা: ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরাগ ঠাকুর। ফলে বিসিসিআই ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসলে ৪১ বছর বয়সী অনুরাগ।

এর আগে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই রীতিমতো চমকে দেন শশাঙ্ক মনোহর। আর তার শূন্যস্থান পূরণে বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুরই সবার চেয়ে এগিয়ে ছিলেন।

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) শনিবার (২১ মে) এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।

তবে বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর প্রেসিডেন্ট পদে থাকতে চাইলে তাকে সেক্রেটারির পদ ছাড়তে হবে।’

গত ১২ মে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান মনোহর। অনুরাগ ঠাকুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে এক বিবৃতিতে বিসিসিআই সেক্রেটারি নিশ্চিত করেন, একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেছেন মনোহর।

বোর্ড প্রেসিডেন্ট থেকে মনোহর সরে দাঁড়ালেও আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com