বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

আর্সেনালেই ভালো আছেন সানচেজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:18 pm, শনিবার, ২১ মে, ২০১৬
Sanchez-bg20160521153040ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে দুর্দান্ত সময় পার করছেন অ্যালেক্সিস সানচেজ। আর গানারদের ক্লাবেই এ স্ট্রাইকার ভালো আছেন বলে জানিয়েছেন, সানচেজের জাতীয় দলের সাবেক সতীর্থ ইভান জামোরানো।

২০১৪ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে আর্সেনালে পাড়ি দেন চিলির মহাতারকা সানচেজ। এ স্ট্রাইকারকে দলে নিতে আর্সেন ওয়েঙ্গারের প্রয়োজন হয় ৩৫ মিলিয়ন পাউন্ড।

আর্সেনালে আসার পর থেকে আক্রমণভাগের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সানচেজ। আর চিলি তারকা জামোরানো বিশ্বাস করেন ওয়েঙ্গার সেরাটাই বেছে নিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে খেলা জামোরানো বলেন, ‘আমি মনে করি সানচেজ ভালোই আছে। আর্সেনালে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে সে।’

তিনি আরও বলেন, ‘ওয়েঙ্গারের সানচেজকে বেছে নেওয়াটা দারুণভাবে কাজে লেগেছে। সে বর্তমানে দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। দলে সে সবার মাঝে বেশ এগিয়েও থাকে।’

এদিকে প্রিমিয়ার লিগ ছাড়াও আসছে কোপা আমেরিকার বিশেষ আসরেও খেলতে হচ্ছে সানচেজকে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চিলি ভালো করবে বলে বিশ্বাস করেন জামোরানো।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com