সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা

শর্ত পূরণ না করলে বিশ্ববিদ্যালয় বন্ধ: শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:44 pm, বুধবার, ৪ মে, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বিশ্ববিদ্যালয় আইনের শর্ত পূরণ না করবে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না।                রোববার বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা কমিশন আইন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউজিসিকে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) যুগোপযোগী করার জন্য উচ্চশিক্ষা কমিশন আইন প্রণয়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের ওপর জোর দিয়ে বলেন, সার্টিফিকেট অর্জনের মাধ্যমেই যোগ্যতা অর্জন হয় না। এর জন্য প্রয়োজন জ্ঞানের নিরবচ্ছিন্ন চর্চা। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ওপরও দক্ষতা আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, ট্রাস্টি বোর্ডের সভাপতি তোহিদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনও বক্তৃতা করেন।

সমাবর্তনে ৯ হাজার ৫০০ স্নাতকধারীকে সনদ প্রদান করা হয়। বিভিন্ন বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৬ শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করেন শিক্ষমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com