
সখের ক্যামেরাটি হয় যখন ডিএসএলআর তখন তা যেন যক্ষের ধনের মত বহু মূল্যবান। একটা ভাল ক্যামেরা আমাদের মাসিক বেতনের কয়েকগুণ দাম দিয়ে কিনতে হয়। তাতে একটি আঁচড় লাগলে মনে হয় যেন সে আঁচড় লেগেছে আমাদের শরীরেই। তাই ক্যামেরা নিয়ে যত্ন আর সাবধানতার শেষ থাকে না আমাদের। কিন্তু নিজেদের কিছু সাধারণ ভুলে নিজেরাই সখের যন্ত্রটির ক্ষতি করে ফেলি অনেক সময়। আসুন জেনে নিই এমন কিছু ছোট ছোট বিষয়ের কথা যা এর পরের ফটোশ্যুটের সময় থেকেই অবশ্যই খেয়াল করা উচিত আপনার।
২। গলায় ঝুলিয়ে রাখুন
আমাদের হাত থেকে যেকোন বস্তু পড়ে যাওয়া খুবই সহজ। একটি ইলেকট্রনিক পন্য যদি হাত থেকে পড়ে যায় সেটির কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই বেল্ট ব্যবহার করুন, যাতে গলায় ঝুলিয়ে রাখতে পারেন। ক্যামেরাটি কেনার সময় সেটির সাথেই একটি দেওয়া হবে। তবে পরে প্রয়োজনে আরেকটি কেনা ব্যয় সাধ্য হতে পারে। তাই প্রথম থেকে বেল্টটিও যত্নে রাখুন এবং অবশ্যই ব্যবহার করুন।
৪। সেন্সর ওভার এক্সপোজ করবেন না
আপনি হয়ত ক্যামেরার জন্য আলাদা লেন্স ব্যবহার করেন। লেন্স বদলানোর সময় সেন্সরটি অনাবৃত হয় বারবার। কাজটি দ্রুত করুন। সেন্সর আপনার ক্যামেরার প্রাণ। তাই লেন্স বদলাতে বদলাতে কফি খাওয়ার সময়টি একদম নেবেন না। ধূলা প্রবেশ করে সখের ক্যামেরার আয়ু কমে যাবে কিন্তু!৫। বহুমূল্য মেমরি কার্ড
ক্যামেরাটির কি মূল্য মেমরি কার্ড ছাড়া? আপনি যখন কোন ছবি তোলেন সেই ছবি তথ্য আকারে জমা হয় ক্যামেরার মেমরি কার্ডে। লেন্স থেকে ক্যামেরায় তথ্য আদানপ্রদান চলে যখন ক্যামেরা চালু থাকে। ক্যামেরা চালু থাকা অবস্থায় আপনি যদি মেমরি কার্ড খুলে ফেলেন তাহলে ক্ষতি হয়ে যাবে ছোট্ট কিন্তু খুবই জরুরী এই জিনিসটির।
৬। খেয়াল রাখুন ব্যাটারির
ক্যামেরার ব্যাটারিটিও কিন্তু একটি জরুরি অনুষঙ্গ।
ক্যামেরার ভেতরে থাকতে থাকতে এর চার্জ শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ,ব্যবহার ছাড়াই শুধু রেখে দিলেও এমন হতে পারে। ব্যাটারিটি ঠিকমত চার্জ দিন এবং খুলে রাখুন। কারণ কোন কারণে ব্যাটারিটি ক্ষতিগ্রস্থ হলে তা ক্ষতি করতে পারে আপনার ক্যামেরাটিরও। নষ্ট হতে পারে আপনার মূল্যবান কিছু ছবি যা হয়ত মেমরি কার্ডে ছিল। তাই ব্যাটারিটির যত্ন নিন।
৭। এক হাতে ব্যবহার করবেন না
এক হাতে খুব স্টাইল নিয়ে ছবি তুলতে পছন্দ করেন হয়ত আপনি। আজই এই বদভ্যাসটি ত্যাগ করুন। ক্যামেরাটিকে যত যত্ন করবেন, ভালবাসবেন তত ভাল থাকবে এটি। দুই হাতে সুন্দর করে ধরে ছবি তুলুন। আর হ্যাঁ, আপনার ক্যামেরা ভুলেও অন্যদের হাতে দেবেন না। প্রিয় সব জিনিস ভাগ করে নিতে নেই।
৮। ব্যাগ ছাড়া রাখবেন না
কাজ শেষে অবহেলায় বাইরে ফেলে রাখবেন না ক্যামেরাটি। অবশ্যই ব্যাগে রাখুন। যত বেশী বাইরের ধূলা-ময়লা থেকে একে রক্ষা করবেন তত ভাল থাকবে এটি। তাই সবসময় গুছিয়ে রাখুন। ব্যাগে ঢুকিয়ে যত্নে রাখুন।
লিখেছেন
আফসানা সুমী