মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

ঘোড়াঘাট, প্রতিনিধি:
  • আপডেট সময় : 4:44 pm, রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা নভেম্বর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারি প্রোগ্রামার মোঃ নাজিমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী আবু সায়াদ চৌধুরী প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মহাসিনা খাতুনকে ও উপজেলার ঘুঘুড়া যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানসহ ৭ জন যুব উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com