বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

পাইকগাছায় ইয়াবাসহ ৩ যুবক আটক

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 11:24 am, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার পাইকগাছায় কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে স্থানীয় কাশিমনগর ঘাটকান্দা এলাকা থেকে ১৭ পিচ ইয়াবাসহ তিন যুবক আটক হয়েছে। পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার কপিলমুনির তালতলা সড়কের ঘাটকান্দা এলাকায় শামীম মোড়লের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেন। আটককৃতরা হলো, কাশিম নগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে নাহিদ খান (২৪) এবং সামাদ মোড়লের ছেলে শামীম মোড়ল (২৬)। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাত দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃতদের তল্লাশি করে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতদের থানায় হস্তান্তর ও পরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মুলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com